• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ডিএমপি কমিশনারের সাথে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:১০, ৪ এপ্রিল ২০২৪

আপডেট: ১২:১১, ৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ডিএমপি কমিশনারের সাথে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার এর সাথে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে ডিএমপি কমিশনার কার্যালয়ে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের এফবিআই এর এ্যাসিসটেন্ট লিগ্যাল এ্যাটাচ রবার্ট জে ক্যামেরন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিষ্ট মোহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও আমেরিকার পুলিশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে উভয় পক্ষের সহযোগিতা অব্যাহত রাখা বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, অংশীদারিত্বের মাধ্যমে পুলিশ সার্ভিসকে এগিয়ে নেয়া, পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা প্রদান করা এবং সার্বিক নিরাপত্তা ও কর্মপরিকল্পনার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বিপিএম (বার)-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত