গণপরিবহন তামাকমুক্ত করতে ঢাকায় ৪০০ চালককে প্রশিক্ষণ
গণপরিবহন শতভাগ তামাকমুক্ত করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এর উদ্যোগে ৪০০ জন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর।
সোমবার (৮ এপ্রিল) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর আগে ১ এপ্রিল সোমবার আরেক দফ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
‘পেশাজীবী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন এ বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।
প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে চালকদের (বাস, সিএনজি, লেগুনা ও টেম্পু) অবহিত করা হয়। পরিবহনে ধুমপানের ফলে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা।
এ সময় ভিডিয়ো চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সু-স্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে বাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়।
পাবলিক প্লেস- যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌ-বন্দরসহ গণ-জমায়েত স্থলে ধূমপান আইনত শাস্তিযোগ্য অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধুমপানকারীদের কারণে পরোক্ষ ধুমপানের শিকার হচ্ছেন অনেকে।
গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটি’র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিভি/এসপি/রিসি













মন্তব্য করুন: