সাভারে ২৬ কিলোমিটার যানজট
শিল্পাঞ্চল সাভারে সোমবার (৮ এপ্রিল) থেকে পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে। যে কারণে বিকাল থেকেই এখানকার বাসস্ট্যান্ডগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। আর এতে সাভারের মহাসড়কগুলোতে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর থেকে চন্দ্রা পর্যন্ত ১২ কিলোমিটার ও বাইপাইল থেকে নবীনগর পর্যন্ত তিন কিলোমিটার, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে নয়ারহাট পর্যন্ত তিন কিলোমিটার ও নবীনগর থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত চার কিলোমিটারসহ বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত চার কিলোমিটারসহ ২৬ কিলোমিটার যানজট রয়েছে।
বাইপাইল থেকে তিন ঘণ্টায় চন্দ্রা পৌঁছেছেন এক গার্মেন্টস কর্মী। তিনি সংবাদমাধ্যমকে জানান, শ্রীপুর থেকেই যানজটের শুরু হয়। শ্রীপুর থেকে চন্দ্রা পর্যন্ত আসতে যেখানে সময় লাগে আধাঘণ্টা সেখানে আজ লেগেছে প্রায় তিন ঘণ্টা। আজকে থেকে গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় অনেক যাত্রী রাস্তায় তাই এত যানযট।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মহাসড়কে হঠাৎ যাত্রী আর যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। তবে যানজট নেই। আমরা ধীরগতি কিংবা ছোটখাট যানজট সৃষ্টি হলে দ্রুত নিরসনে ব্যবস্থা নিচ্ছি। আশা করছি দ্রুতই চাপ কমে যাবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: