• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবেন ৩৫ হাজার মুসল্লি

প্রকাশিত: ১৪:২৩, ৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৪:২৪, ৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবেন ৩৫ হাজার মুসল্লি

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামায়াতে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই জামায়াতে নারীদের নামাজের ব্যবস্থাও করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

মেয়র তাপস বলেন, ঈদুল ফিতরের নামাজের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আর যে একদিন আছে এর মধ্যে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করব। গত দুই বছরের মতো ঢাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাতে চাই, পরিবার-পরিজন নিয়ে এই জামায়াতে অংশগ্রহণ করার জন্য এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।

তিনি বলেন, এখানে ৩৫ হাজার মুসল্লির জামায়াতের ব্যবস্থা করা হয়েছে। এজন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি কোনো ধরনের বৃষ্টিপাত হবে না। আবহাওয়া অধিদফতর থেকে আমরা সে ধরনের তথ্য পেয়েছি। কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও এখানে যেন সুষ্ঠুভাবে জামায়াত অনুষ্ঠিত করা যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। পুরোটা অংশ আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি। যেন পানি পড়তে না পারে এবং কোনো দুর্ভোগ না হয়।

তিনি আরও বলেন, এখানে আমাদের নিয়ন্ত্রণকক্ষ থাকবে এবং সব স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে। যাতে করে কোনো মুসল্লির কোনো সমস্যা না হয়। জামায়াতে প্রবেশের জন্য ৪টি প্রবেশ পথ তৈরি করা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশ পথ রয়েছে। এছাড়া জামায়াত শেষে বেরোনোর জন্য আরও তিনটি ফটক আমরা রেখেছি। যাতে করে দ্রুত সবাই বের হয়ে যেতে পারে।

মেয়র বলেন, মুসল্লিরা জায়নামাজ এবং ছাতা আনতে পারবেন। তবে দেয়াশলাইসহ আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম নিয়ে জামায়াতে প্রবেশ না করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত