অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে সজোরে বাসের ধাক্কা (ভিডিও)
আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে সড়ক বিভাজনে উঠে যায় একটি সিটি বাস। এ সময় মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের এ বাসটি (ঢাকা মেট্রো -ব ১১-৭০১৬) মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজনের ওপর উঠে যায়।
কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বাসটির চালক এবং হেলপার পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীকালে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিভি/টিটি













মন্তব্য করুন: