• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হাজারীবাগ বস্তির ভয়াবহ আগুন ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে  

প্রকাশিত: ১৩:৩৭, ১২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
হাজারীবাগ বস্তির ভয়াবহ আগুন ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে  

রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার একটি টিনশেড বস্তিতে অগ্নিকাণ্ড হয়। ৭টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১১টা ৫০ মিনিটে আমাদের কাছে খবর আসে হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার টিনশেড একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১২টার দিকে ঝাউচর মোড়ের টিনশেড বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত