• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মিরপুরে বসুমতি বাসে আগুন

প্রকাশিত: ২০:২৭, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১৬, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরে বসুমতি বাসে আগুন

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে এতে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি নাশকতা কি না সেই বিষয়ে নিশ্চিত করতে পারেননি রাশেদ বিন খালিদ।

শাহ আলী থানার এক এসআই বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত