• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ঈদের ছুটি শেষে হলো না ফেরা, স্ত্রী-সন্তানসহ না ফেরার দেশে মুফতি মমিন

প্রকাশিত: ০১:৩৮, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ০১:৩৮, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের ছুটি শেষে হলো না ফেরা, স্ত্রী-সন্তানসহ না ফেরার দেশে মুফতি মমিন

কথা ছিল ঈদের ছুটি কাটিয়ে আবারও ফিরবেন নিজের প্রিয় মাদরাসায়। আবারও তালিম দিবেন প্রিয় শিক্ষার্থীদের। ছুটি ঠিকই শেষ হয়েছে। তবে আর ফেরা হলো না মাদরাসায়। বরং একেবারে জীবন থেকে ছুটি নিয়েছেন। সাথে নিয়ে গেছেন স্ত্রী-সন্তানদেরও। ছুটি তিনি নিজে নেননি, মর্মান্তিক দুর্ঘটনা তাদেরকে ছুটিতে পাঠিয়েছে।

এতোক্ষণ বলছি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মুফতি আব্দুল মমিনের কথা। যিনি 
রাজধানীতে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। ঈদের ছুটি শেষে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে কর্মস্থলে ফিরছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে গেল শেষ যাত্রা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী-সন্তানসহ প্রাণ হারান তিনি।

মুফতি আব্দুল মমিনের (৫০) সাথে ছিলেন তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)। চালকের বাড়ি বরিশাল জেলায়।

দুর্ঘটনায় আব্দুল মমিনের আরেক ছেলে আবরার (১২) গুরুতর আহত হয়ে কুমিল্লার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল বলেন, এমন মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ পরিবার ও এলাকাবাসী। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন মমিন, কিন্তু আর কর্মস্থলে ফেরা হলো না। এক যাত্রায় যেন শেষ যাত্রা হয়ে গেল।

বিভি/এজেড

মন্তব্য করুন: