• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এবার পল্লবীতে পার্কিং করা বাসে আগুন

প্রকাশিত: ১৫:২১, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার পল্লবীতে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে এ ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে সিরামিক রোডে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটিতে কীভাবে আগুন দেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: