ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বিওসির মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেলক্রসিং পার হওয়ার জন্য অটোরিক্সাটি রেললাইনের উপরে উঠলে সে সময় কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেস চলে আসে। এতে চলন্ত ট্রেনটির সাথে অটোরিকশার ধাক্কা লেগে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে প্রবাসী আবু তাহের, বয়স ৫০ বছর। নিহত অপরজন একই উপজেলার ধর্মপুর ইউনিয়নের মহুরীপাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে আবদুল শুক্কুর।
এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে অবস্থান নিয়ে রেল চলাচল বন্ধ করে দেয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: