• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রয়াত দুই মুক্তিযোদ্ধা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রয়াত দুই মুক্তিযোদ্ধা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার ও সদর উপজেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা হায়দার আলী মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মুক্তিযোদ্ধা শহিদুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান খান দোলন ও রিয়াজ মাহমুদ হারেজ।

এ সময় মরহুম গোলাম মহিয়ার খান শিপার ও কাজী আবুল হোসেনের স্বজন এবং স্থানীয় মুক্তিযোদ্ধারাও বক্তব্য দেন। আলোচনা সভায় বক্তারা প্রয়াত দুই মুক্তিযোদ্ধার কর্মময় জীবন ও মুক্তিযুদ্ধের সময় তাদের বীরত্ব ও অবদানের কথা স্মরণ করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার গত ২৯ জুলাই মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং কাজী আবুল হোসেন ১৬ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত