• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফায়ার সার্ভিসের আধা ঘণ্টায় চেষ্ঠায় নিয়ন্ত্রণে বনানীর বহুতল ভবনের আগুন

প্রকাশিত: ১৯:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফায়ার সার্ভিসের আধা ঘণ্টায় চেষ্ঠায় নিয়ন্ত্রণে বনানীর বহুতল ভবনের আগুন

ফাইল ছবি

রাজধানীর বনানীতে ২৬ তলা আহমেদ টাওয়ারের ২৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, ২৬ তলা ভবনটির ২৩ তলায় একটি বায়িং হাউজের অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত