• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হামলার শিকার ৫ সাংবাদিক

গাইবান্ধায় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাইবান্ধায় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বন্দরে অবৈধভাবে মজুত করা ইউরিয়া সার উদ্ধারের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে সাংবাদিকদের বিরুদ্ধে। একই সময় কৃষি বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা, লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগও উঠেছে। পরে ঘটনাস্থল থেকে ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে একটি গুদাম সিলগালা করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার মজুত রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে সানোয়ার মুন্সীর গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার মজুতের তথ্য পাওয়া যায়। এ সময় সার মজুতের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সানোয়ার মুন্সীর ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সময় টেলিভিশনের প্রতিবেদক বিপ্লব ইসলাম, ক্যামেরাপারসন সোহেল রানাসহ স্থানীয় আরও পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। একই সময় কৃষি বিভাগের কর্মকর্তারাও বাধার মুখে পড়েন বলে জানা গেছে। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ সাংবাদিক ও কর্মকর্তাদের উদ্ধার করেন।

অভিযান শেষে ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে গুদামটি সিলগালা করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদত ফাইন বলেন, ‘একটি সমস্যা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। অভিযান শেষে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত