• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সার কারখানা থেকে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সার কারখানা থেকে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ফাইল ছবি

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে মন্দিরের পাশে কয়েকজন ব্যক্তি কাজ করার সময় মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে নির্জন ওই স্থানে ফেলে রাখা হয়েছিল।

নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: