ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর নয়, আগে ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা রয়েছে সরকারের। রবিবার (৪ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ আসনের মানুষ তীব্র গ্যাস ও পানি সংকট, বায়ুদূষণ, মাদক, ড্রেনেজ সমস্যা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা নাগরিক সমস্যায় ভুগছেন। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে নথি পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর নয়, ঢাকাকে আগে বাসযোগ্য করার পরিকল্পনা রয়েছে এই সরকারের।’
ধীরে ধীরে এসব নাগরিক সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: