• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মাদক বিক্রেতাদের হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী ইশরাক, গুঁড়িয়ে দিলেন আস্তানা

প্রকাশিত: ২২:৩১, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩২, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মাদক বিক্রেতাদের হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী ইশরাক, গুঁড়িয়ে দিলেন আস্তানা

রাজধানীর ঢাকা-৬ সংসদীয় এলাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় সশরীরে ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা-৬ এলাকার বিভিন্ন পয়েন্টে এই সমন্বিত মাদকবিরোধী তৎপরতা চালানো হয়। অভিযানকালে স্পটেই মাদক কারবারে জড়িতদের হাতেনাতে ধরে তাদের আস্তানা গুঁড়িয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের উদ্দেশে কড়া বার্তা দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন আজকের পর থেকে যারা নেশা করবে, ‘তাদের কী করব আমি—সেটা এখন মুখে বলতে পারছি না। তবে তাদের উচিত শায়েস্তা করা হবে, উচিত শিক্ষা দেওয়া হবে। আপনারা যারা মাদক বিক্রি করছেন, সাপ্লাই দিচ্ছেন... আপনারা দেশকে ও ইয়াং জেনারেশনকে ধ্বংস করতেছেন।’

অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে এবং অপরাধীদের সতর্ক করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এসেছি। এখন থেকে কোথাও মাদকের অস্তিত্ব পাওয়া গেলে কঠিন শাস্তি ও বিচারের মুখোমুখি হইতে হবে। আর যারা মাদক সেবন করতে আসেন, দয়া করে আর আইসেন না—এটা লাস্ট ওয়ার্নিং। একজন এমপি হিসেবে আমার দায়দায়িত্ব অনেক। যারা মূল সাপ্লাই দেয়, দ্রুতই তাদের ধরা হবে।’

গেন্ডারিয়া, মুন্সিরটেক ও ঘুন্টিঘরসহ সংলগ্ন এলাকায় মাদক সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী ইশরাক।

বিভি/টিটি

মন্তব্য করুন: