• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নাটোরে জার্মান পর্যটক কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নাটোরে জার্মান পর্যটক কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি

বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে এসে নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটক কিরিলের (১৮) ল্যাপটপ ও ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই পর্যটক।

কিরিল জানান, তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধাগামী ট্রেনে করে নাটোরে পৌঁছান। নাটোর থেকে আরেকটি ট্রেনে করে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এজন্য তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।

এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তার কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে ওই যুবকের ওপর বিশ্বাস স্থাপন করেন কিরিল। পরে সুযোগ বুঝে ওই যুবক তার ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যান।

কিরিল বলেন, পরে তিনি ওই যুবককে খুঁজে পাননি। এরপর বিষয়টি জানাতে নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, কিরিলকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মের ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তার চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত