খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহযোগিতায় সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় খগড়াছড়িতে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পানছড়ি উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা দল।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে বর্ণিল আয়োজনে চুড়ান্ত খেলা আনুষ্ঠিত হয়। ফাইনালে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে এবং খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলার ১০টি দল অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান,জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন,খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার কাজী আরেফিন জুয়েল ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ।

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে এবং খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলার ১০টি দল অংশ নেয়। খেলার ফাকে ফাকে বিভিন্ন জাতি-গোষ্ঠীর বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও কৃতিত্বপূর্ণ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিপুলসংখ্যক দর্শক গ্যালারিতে বসে ফাইনাল খেলা উপভোগ করেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: