খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দোকানে সরকারি রেশনের গম!
ছবি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর দোকান থেকে গুচ্ছ গ্রামের জন্য বরাদ্দকৃত সরকারি রেশনের ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মা মনি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ব্যবসায়ী ফয়েজ আহমেদ'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ফয়েজ আহমেদ এর দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে থাকা খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করেন। পরে, মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ এর জিম্মায় ২২ বস্তা গম তবলছড়ি খাদ্য গুদামে পাঠানো হয়। এ সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো.রাজিব সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, সরকারি সিলমারা বস্তাসহ ব্যবসায়ী চাল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ফয়েজ আহমেদ এর দোকানে অভিযান পরিচালনা করে সরকারি চালের বস্তা সহ ২২ বস্তা গম জব্দ করা হয় এবং দোকান মালিক মো. ফয়েজ আহমেদকে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি রেশনসহ সরকারি সহায়তার পণ্য অবৈধভাবে মজুদ, বিক্রি বা অন্যত্র সরিয়ে নেওয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এমআর













মন্তব্য করুন: