• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি!

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি!

নোয়াখালী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ চুরির ঘটনা ধরা পড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি কক্ষে প্রবেশ করে কাগজপত্র ছড়ানো-ছিটানো এবং ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান। পরে খোঁজ নিয়ে ৯ লাখ টাকা চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দেন হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত