অবৈধ অস্ত্রধারীদের অস্ত্র রেখে আলোচনায় বসার আহ্বান ওয়াদুদ ভূইয়ার
পার্বত্য চট্টগ্রামে টেকসই ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্রধারীদের অস্ত্র রেখে সরকারের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
এসময় তিনি অস্ত্রধারীদের সংঘাত ছেড়ে সরকারের সংলাপের আহ্বান জানান। এরই অংশ হিসেবে চলতি মাসে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান তার জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার সাথে বৈঠকের কথা জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অভিভাবক সমাবেশে এ কথা বলেন তিনি। এছাড়া পানছড়ি উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: