দুর্গাপূজা উপলক্ষে লংগদুর মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু উপজেলার মাইনিমুখ মন্দির টিলায় অবস্থিত শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। পরিদর্শনকালে জোন কমান্ডার মন্দিরের পূজা প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় মন্দিরের পূজা আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে জোন কমান্ডার পার্বত্য চট্টগ্রামে লংগদুতে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে বলে আশা ব্যক্ত করেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: