টুঙ্গিপাড়ায় আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময়
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথি এস এম জিলানী জনায় "সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোহাম্মাদ দিদারুল আলমেট সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ। সুপার মোঃ হাবিবুল্লাহ'সহ উপজেলা স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন
বিভি/এজেড













মন্তব্য করুন: