• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

গ্রামীণ দারিদ্র্য দূর করতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

প্রকাশিত: ১৮:২৪, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:০১, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গ্রামীণ দারিদ্র্য দূর করতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

ছবি: বাসস

গ্রামীণ দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

রবিবার (৮ নভেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালব রিসোর্টের হলরুমে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সমবায় সম্পূর্ণভাবে মানুষের নিজস্ব উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়। এখানে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কয়েকজন মানুষের সদিচ্ছা, আন্তরিকতা এবং একসঙ্গে কাজ করার মানসিকতা।

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ স্বেচ্ছায় একত্র হয়ে কাজ করাই সমবায়ের মূল লক্ষ্য। সমবায়ের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য কমানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি গঠন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা সম্ভব।

কৃষক ও ব্যবসায়ীদের মধ্যবর্তী দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও সমবায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন ও গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ সময় সমবায় অধিদপ্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সমবায়ী সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: