• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আতঙ্ক ছড়াতেই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে আ. লীগের নেতাকর্মীরা: ডিএমপি

প্রকাশিত: ১২:৫৫, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আতঙ্ক ছড়াতেই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে আ. লীগের নেতাকর্মীরা: ডিএমপি

রাজধানীতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আখতার হোসেন।

তিনি জানান, ককটেল বিস্ফোরণের সময় শাহবাগ এলাকা থেকে তিনজনকে এবং রূপনগর থানা এলাকা থেকে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: