• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরীর ফরেস্ট গেট এলাকায় যুবক গুলিবিদ্ধ

প্রকাশিত: ১৬:২৬, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম নগরীর ফরেস্ট গেট এলাকায় যুবক গুলিবিদ্ধ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমতিয়াজ সুলতান ইকরাম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে কারা এবং কী কারণে ওই যুবককে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেফতারও করেছিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: