নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কোন প্রভাব নেই চট্টগ্রামেও
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কোন প্রভাব নেই চট্টগ্রামে। অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং যানবাহন সবকিছুই চলছে স্বভাবিক নিয়মে। তবে গতরাতে কিছু জায়গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
গতরাতে মহানগরীর আগ্রাবাদ, খুলসীসহ কয়েকটি জায়গায় সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা। আগ্রাবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ভিডিওতে শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবেন, এমন কথা বলতে শোনা যায়।
এদিকে, খুলশী পুলিশ ফাঁড়ির সামনে রাতে একটি ট্রাকে আগুন দেয় দুর্বত্তরা। এ ঘটনা কারা ঘটিয়েছে তা জানার চেষ্টা করছে বলে জানিয়েছে খুলসী থানা পুলিশ।
ওদিকে ধর্মঘটের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জামায়াত মোটরসাইকেল র্যালি করেছে । সকালে জামায়াত নেতা মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে আয়োজিত র্যালিটি মহানগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিভি/এনইউ/এজেড













মন্তব্য করুন: