• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: চারজনের অবস্থা গুরুতর, একজন লাইফ সাপোর্টে

প্রকাশিত: ১৫:১৬, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৭, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: চারজনের অবস্থা গুরুতর, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছে।

সোমবার রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। অল্প সময়েই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস ও শিবু মার্কেট ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ৫তলা বিশিষ্ট মাদ্রাসার দ্বিতীয়তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, কোনো শিক্ষার্থীর শরীরে পোড়া চিহ্ন নেই। প্রত্যেকেরই শ্বাসনালির সমস্যা হয়েছে। ধোঁয়ায় এ অবস্থা হয়েছে বলে ধারণা তাদের। এ ঘটনায় মাদ্রাসার বিপুল পরিমাণ বইসহ সবকিছু পুড়ে গেছে।

এদিকে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলাম জানান, রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোয় কাজ শুরু করেন। প্রাথমিকভাবে আমরা কয়েকজনকে জাতীয় পার্ট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে আরো প্রায় অর্ধ শতাধিক ছাত্রদের সেখানে নেওয়া হয়। এই ঘটনায় মাদ্রাসাটি কক্ষে থাকা বিপুল পরিমাণ ইসলামিক বই এবং সহ সবকিছু পুড়ে যায়। এতে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়। 

বিভি/এএইচপি/এজেড

মন্তব্য করুন: