রাজধানীর দুই থানার ওসি বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলানগর ও যাত্রাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এই দুই থানার বর্তমান ওসিদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার এবং দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শাহিদুল ইসলামকে শেরেবাংলানগর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানার বিদায়ী ওসি রাজুকে ডিবির মিরপুর বিভাগে এবং শেরেবাংলানগর থানার বিদায়ী ওসি মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: