সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে খুলনায় চিকিৎসাসেবা শাটডাউনের হুঁশিয়ারি
সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ না হলে চিকিৎসা সেবা শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা। মঙ্গলবার সকালে বিএমএ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে এ আল্টিমেটাল দেন তারা। মহানগরীর বিভিন্ন হাসপাতাল সেবা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডায়াগনিষ্টিক সেন্টার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা ভাঙচুর চাঁদাবাজির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) খুলনা নগরী সাতরাস্তা মোড় সংলগ্ন বিএমএ ভবনের সামনে বেলা সাড়ে ১১টায় জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন।
এ সময় উপস্থিতিরা বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা ভাঙচুর চাঁদাবাজির ঘটনা প্রতিনিয়ত ঘটছে। যার কারনে চিকিৎসকরা হেনস্থার শিকার হচ্ছেন। শুধু চিকিৎসকরা না নার্স আর কর্মকর্তা -কর্মচারীরাও আতঙ্কে দিন পার করছেন। বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটছে। সকলের চিকিৎসার জন্য এ সকল প্রতিষ্ঠানে আসতে হয়। এটা মনে রাখা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ও স্বাস্থ্য খাতে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত না হলে অনতিবিলম্বে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা।
এসময় খুলনা মেডিকেলের ড্যাবের সাধারণ সম্পাদক ডা: আবু জাফর মোহম্মদ সালেহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, খুলনা মেডিকেলের সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীব, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান, তাজ ইসলামসহ বিভিন্ন স্থানের নার্স কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় কেউ অভিযোগ না করলেও আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছি। তবে আমরা মাঠে রয়েছি এবং আশ্বস্ত করতে চাই এ ধরনের ঘটনা আর হবে না। পাশাপাশি এ ধরনের ঘটনা ঘটলে আমাদের জানালে আপনার সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।
বিভি/এপি/এজেড













মন্তব্য করুন: