• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ২ নারী নিহত

প্রকাশিত: ১২:৩০, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৪২, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ২ নারী নিহত

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: