• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাংবাদিকের গ্রামের বাড়ীতে হামলা-ভাংচুর, বাবা-মাসহ ৪জন আহত

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৪২, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাংবাদিকের গ্রামের বাড়ীতে হামলা-ভাংচুর, বাবা-মাসহ ৪জন আহত

দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের পাংশার গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবি শাহানা খাতুন।

স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়। এমনকি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়।পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়।

সাংবাদিক রবিন বলেন, ‘স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী বাড়ির টিভি-ফ্রিজ আসবাবপত্র সব ভাঙচুর করে আমার বাবা-মা, বোন, ভাবিকে পিটিয়েছে। বাড়ির বাইরে ফাঁকা গুলি করেছে।’

এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ জানা যায়নি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। তদন্তসাপেক্ষে ঘটনার আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বিভি/ডিএইচ/এজেড

মন্তব্য করুন: