• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৭, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কে (এশিয়ান হাইওয়ে) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত সড়কে থাকা মালবাহী ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় এক পথচারী নারী আগুন দেখতে পেয়ে ট্রাকচালককে বিষয়টি জানান।

স্থানীয় লোকজনের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে।

আগুন দ্রুত ট্রাকটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিসংযোগের পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতার এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিভি/সোনারগাঁ/পিএইচ

মন্তব্য করুন: