• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

গাজীপুর উন্নয়ন কর্তৃপ‌ক্ষের চেয়ারম্যানের দা‌য়িত্ব গ্রহণ, দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৭, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৮, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাজীপুর উন্নয়ন কর্তৃপ‌ক্ষের চেয়ারম্যানের দা‌য়িত্ব গ্রহণ, দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি

ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় গাউকের নতুন চেয়ারম্যানকে।

গাজীপুর উন্নয়ন কর্তৃপ‌ক্ষের নতুন চেয়ারম্যান হি‌সে‌বে দা‌য়িত্ব গ্রহণ ক‌রে‌ছেন, বিএন‌পি'র ঢাকা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। রবিবার সকা‌লে গাজীপুর উন্নয়ন কর্তৃপ‌ক্ষের নলজানী এলাকার নিজ দপ্ত‌রে দা‌য়িত্ব গ্রহণ ক‌রেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, গাজীপুরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সকলের সমন্বয়ে কাজ করা হবে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলা হবে। প্রতিষ্ঠান প্রধান দুর্নীতিগ্রস্ত থাকলে পুরো প্রতিষ্ঠান কলঙ্কযুক্ত হয়। 

তার কাছে কোন দুর্নীতির সুযোগ নাই বলেও জানান তিনি। দায়িত্ব গ্রহণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

বিভি/এমএমএফ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত