• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০১, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

খুলনায় আবারও রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) সকালে খুলনা রেলওয়ে ষ্টেশনের দেওয়ালে আকানো গ্রাফিতিতে এই কালির চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে ও সরেজমিনে দেখা যায়, শনিবার রাত পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কোনো কালি লেপানো দেখা যায়নি। তবে রবিবার সকালে তার গ্রাফিতিতে এ কালির দাগ দেখা যায়। শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে এই গ্রাফিতি অংকন করা হয়েছে। এর আগেও চলতি মাসের ৬ নভেম্বর সকালে খুলনা নগরের যশোর রোড সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী পোস্টার সাঁটানো হয়। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে ছবিটি পুনরায় আঁকা হয়। 

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি অবগত আছি। কে বা কারা করেছে তা খুজে বের করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত