• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক শান্ত 

সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি আজ

প্রকাশিত: ১৪:৩৩, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি আজ

আজ শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। অন্যদিকে সিরিজে শ্রীলঙ্কাকেই ফেভারিট মনে করেন লংকান কোচ ক্রিস সিলভারউড। সিলেটে সোমবার (৪ মার্চ) ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। 

বিপিএল শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। এর মধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত। তার মতে- বাংলাদেশ দল এখন একক কোন ক্রিকেটারের ওপর নির্ভরশীল নয়। দলে একাধিক ম্যাচ উইনার আছেন। 

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে সিরিজ জিতে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান টাইগার অধিনায়ক। 

এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে শ্রীলঙ্কাও। লংকান কোচ ক্রিস সিলভারউডের চোখে শক্তির বিচারে দুই দলই প্রায় সমান। বাংলাদেশ দল বিপিএলে ব্যস্ত থাকায় প্রস্তুতির জন্য সময় কিছুটা বেশি পেয়েছে শ্রীলঙ্কা। তাই নিজ দলকেই সিরিজে এগিয়ে রাখছেন সিলভারউড।

বিশ্বকাপে টাইমড আউট কান্ড আর নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্সের কারণে বাংলাদেশ- শ্রীলঙ্কা ম্যাচে থাকে বাড়তি উত্তেজনা। তবে এই সিরিজে তার প্রভাব থাকবে না বলে মনে করেন দুই অধিনায়ক। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত