প্রথম ইনিংসে লঙ্কানদের পাহাড়সম রানের পুঁজি
সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০৭ রানের বিশাল টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। তাদের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন ব্যাটার সাদিরা সামারাউইক্রমা।
এদিন শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ৪ রানেই আভিস্কা ফার্নান্দোর উইকেট নিয়ে টাইগারদের হয়ে শুভ সূচনা করেন পেসার শরিফুল ইসলাম। খুব বেশিক্ষণ টিকতে পারেননি ওয়ান ডাউনে ব্যাট করতে নামা ব্যাটার কামিন্দু মেন্ডিসও। দলীয় ৩৭ রানে আউট হন তিনিও। এরপরই দলের হাল ধরেন লঙ্কান অধিনায়ক কুসাল মেন্ডিস সাদিরা সামারাউইক্রামা। তারা দুইজনে মিলে ৬১ বলে গড়েন ৯৬ রানের এক দারুণ জুটি। এরইমধ্যে নিজের ফিফটি তুলে নেন মেন্ডিস, তবে দলীয় ১৩৩ রানে রিশাদ হোসেনের বলে লং অনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ব্যাস, এরপর শুরু হয় সামারাউইক্রমা এবং চারিথ আসালঙ্কার ব্যাটিং তান্ডব। তারা দুইজনে মিলে মাত্র ৩২ বলে যোগ করেন ৭৩ রান। সাদিরা অপরাজিত থাকেন ৪৮ বলে ৬১ রানে এবং আসালাঙ্কা অপরাজিত থাকেন ২১ বলে ৪৪ রানে।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিয়াদ ইসলাম উভয়েই নিয়েছেন একটি করে উইকেট।
বিভি/টিটি













মন্তব্য করুন: