• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কবে অবসরে যাচ্ছেন রোনালদো, জানালেন বান্ধবী জর্জিনা

প্রকাশিত: ১৬:০৭, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
কবে অবসরে যাচ্ছেন রোনালদো, জানালেন বান্ধবী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ মাতিয়ে এখন সৌদি ক্লাব আল নাসরে প্রতি নিয়ত আলো ছড়াচ্ছেন। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও ফুটবলের মাঠে পায়ের জাদু দেখাচ্ছেন তিনি। সেইসঙ্গে করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। তবে কবে অবসর নেবেন এই পর্তুগিজ তারকা।

বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা হলেও নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি এখনও। এমনকি খোদ রোনালদোও স্পষ্ট কিছু জানাননি। তবে এবার সিআর সেভেনের অবসর নিয়ে ইঙ্গিত দিয়েছেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। 

ফ্রান্সের রাজধানী প্যারিসের ফ্যাশন শো-তে গিয়েছিলেন জর্জিনা। সেখানে রোনালদোর নাম লিখিত লাল রংয়ের লম্বা একটি ড্রেস পরেছিলেন এই অভিনেত্রী। সেই শো-তেই রোনালদোর অবসর নিয়ে মুখ খুলেছেন জর্জিনা।

কখন অবসরে নেবেন পর্তুগিজ তারকা রোনালদো, সেই দিনক্ষণেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন জর্জিনা। সেখানে তিনি বলেন, ‘এক বছরের মধ্যে এটি (রোনালদোর ক্যারিয়ার) শেষ হবে। অথবা দুই বছরের মধ্যে। আমি জানি না।

তবে জানা গেছে, ২০২৪ সালের ইউরোতে পর্তুগালের হয়ে খেলবেন রোনালদো। এই আসরে তার সামনে থাকছে, দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার শিরোপা জেতার সুযোগ। এরপর আল নাসরের সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হলে তবেই অবসরে যাবেন তিনি। ততক্ষণে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার বয়স হবে ৪০।

বিভি/এসকে/এজেড

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত