• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিদেশের মাটিতে নিজ দেশের পতাকা তুলে ধরার সত্যিই গর্বের: ইমামুর 

প্রকাশিত: ১৭:২০, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বিদেশের মাটিতে নিজ দেশের পতাকা তুলে ধরার সত্যিই গর্বের: ইমামুর 

চলমান থাইল্যান্ড-এর ফুকেট-এ অনুষ্ঠিত হয় ফুকেট ১০০ কিলোমিটার আলট্রা ম্যারাথন। বাংলাদেশ এর হয়ে একমাত্র অংশগ্রহণকারী ইমামুর রহমান ১০০ কিলোমিটার আলট্রা ক্যাটাগরিতে রান সম্পন্ন করেন এবং সময় নেন ১৬:৫৫:৫৩ ঘণ্টা। যেখানে ১০০ কিলোমিটার এবং ৬০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেয় ২২টি দেশের ৫৬০+ রানার। 

এ বিষয় ইমামুর রহমান বলেন, ‘রানিং ট্র্যাকটি সমুদ্রের পাশে হবার কারণে আদ্রতা অনেক বেশি এবং ওই দিন তাপমাত্রা ছিল ৩৮-৩৯ ডিগ্রী সেন্ট্রাইগ্রেড। তারপরও ১০০ কিলোমিটার আলট্রা ক্যাটাগরিতে রান সম্পন্ন করতে পেরে ভালো লাগছে। বিদেশের মাটিতে নিজের দেশের পতাকা তুলে ধরার বিষয়টি সত্যিই গর্বের।

প্রচন্ড গরম এবং আদ্রতাপূর্ণ আবহাওয়া তিনি হার মেনে যাননি। রান শেষ করে ফিনিশ লাইনে বাংলাদেশ- এর পতাকা তুলে ধরেছেন। গত বছরে ভিয়েতনাম আলট্রা ট্রেইল এবং পর্তুগাল সুপার হাফ সিরিজ সম্পূর্ণ করার পরে এই বছর ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন সম্পূর্ণ করেন ইমামুর। ভবিষ্যতে আরও কিছু আলট্রা এবং আলট্রা ট্রেইল ম্যারাথন- এ বাংলাদেশকে তুলে ধরার জন্য নিজেকে প্রস্তুত করছেন এই তরুণ।

 

বিভি/এসকে/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত