টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজ সমতায় ফিরতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। হারলেই হাতছাড়া হবে সিরিজ। এমন সমীকরণ মাথায় রেখে শ্রীলংকার মুখোমুখি হবে টিম টাইগার্স। সিরিজ রক্ষার মিশনে ম্যাচটি জিততেই হবে স্বাগতিকদের। যদিও সেই কাজটি যে সহজ হবে না, সেটি অনুমেয়ই।
অপরদিকে স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ শিরোপা নিশ্চিত করতে চায় শ্রীলংকা। এ লক্ষ্যেই মাঠে নামবে ক্রিস সিলভারউডের শিষ্যরা।
বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে র্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করবে শ্রীলংকা।
ম্যাচটিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সফরকারী শ্রীলংকা।
এখন পর্যন্ত ১৫৯টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৯টিতে জয়, ৯৬টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে এ পর্যন্ত ১৪ বারের মোকাবিলায় ৪টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
শ্রীলংকা একাদশ: আভিস্কা ফের্নান্দো, কুশল মেন্ডিস, কামিনদু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, মহেশ থিকসানা, বিনুরা ফের্নান্দো, মাথিশা পাথিরানা ও দিলশান মদুশাঙ্কা।
বিভি/রিসি













মন্তব্য করুন: