শুরুতেই ফার্নান্দোকে ফেরালেন তাসকিন
বাঁচা-মরার লড়াইয়ে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটিতে হারলেই সিরিজ হাতছাড়া হবে স্বাগতিকদের। অন্যদিকে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে সফরকারী লঙ্কানরা।
এমন সমীকরণের ম্যাচে টস হেরে আগে ব্যাট করছে শ্রীলংকা। যেখানে শুরুতে টাইগারদের আগুনে বোলিংয়ে রয়েসয়ে খেলেন লঙ্কান ব্যাটাররা। ম্যাচের দ্বিতীয় ওভারেই ফার্নান্দোকে প্যাভিলিয়নের পথ দেখালেন তাসকিন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করবে শ্রীলংকা।
ম্যাচটিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সফরকারী শ্রীলংকা।
এখন পর্যন্ত ১৫৯টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৯টিতে জয়, ৯৬টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে এ পর্যন্ত ১৪ বারের মোকাবিলায় ৪টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
শ্রীলংকা একাদশ: আভিস্কা ফের্নান্দো, কুশল মেন্ডিস, কামিনদু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, মহেশ থিকসানা, বিনুরা ফের্নান্দো, মাথিশা পাথিরানা ও দিলশান মদুশাঙ্কা।
বিভি/রিসি













মন্তব্য করুন: