সিরিজ জয়ের লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
ফাইল ছবি
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের এই সিরিজ এখন ১-১ এ সমতায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কার বিপক্ষে এখনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে জিতেনি বাংলাদেশ। এবার সে লক্ষ্য নিয়ে সিরিজ শুরু করলেও, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের পরাজয়ে হোচট খায় টাইগাররা। তবে পরাজিত হলেও মাহমুদুল্লাহ ও জাকের আলীর ব্যাটিং নৈপূণ্য; দলকে দারুণভাবে উজ্জীবিত করে। যার প্রভাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে, সিরিজে ঘুড়ে দাঁড়ায় স্বাগতিক দল। অধিনায়ক নাজমুল শান্তও দারুণ ব্যাটিংয়ে দীর্ঘদিন পর রানে ফিরেছেন, তার অপরাজিত হাফ সেঞ্চুরি, দলের জন্য বাড়তি প্রেরণা হয়ে কাজ করবে। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু দু'দলের। বাংলাদেশের জন্য তাই সিরিজটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। বিপিএল এর পারফরম্যান্স দিয়ে কয়েকজন ক্রিকেটার নির্বাচকদের আস্থা অর্জন করে দলে এসেছেন। বিশ্বকাপের আগে ভালো একটি দল গঠনের পক্রিয়ায় আছে টাইগাররা।
২০২২ সালের পর টি-টোয়েন্টিতে কোনো সিরিজে হারিনি বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি এই ফরম্যাটে নিজেদের সামর্থ প্রমানের বড় চ্যালেঞ্জ শান্ত বাহিনীর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে, ৫টিতে জয়ের বিপরীতে ১০টিতেই হেরেছে বাংলাদেশ। তবে দু'দেশের প্রথম দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে, প্রস্তুত এখন বাংলাদেশ।
বিভি/টিটি













মন্তব্য করুন: