চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দুই দল। পরে বাসে দুই দলই রেডিসন ব্লু চট্টগ্রামে পৌঁছায় দুপুর আড়াইটার দিকে।
১৩ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচ ১৫ ও ১৮ মার্চ। তিন ম্যাচই হবে চট্টগ্রামে। প্রথম দুই ম্যাচ দিনরাত্রীর হলেও শেষ ম্যাচটি হবে দিনের আলোয়। ১১ বছর পর দেশের মাঠে একদম দিনের আলোয় ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
চট্টগ্রাম থেকে ওয়ানডে সিরিজ শেষ করে আবার প্রথম টেস্ট খেলতে সিলেটে ফিরবে দুই দল। ২২ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু আবার চট্টগ্রাম। দুই টেস্ট ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বিভি/রিসি













মন্তব্য করুন: