• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৭, ১০ মার্চ ২০২৪

আপডেট: ১৯:৩৭, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: ভারতের বিপক্ষে জিতে উল্লসিত টাইগ্রেসরা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিলো। 

টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। তার অসাধারণ নৈপুণ্যে এই জয় পায় টাইগ্রেসরা। ভারতের পাঁচ শটের মধ্যে তিনটি সেভ করেন তিনি। বিশেষ করে ভারতের শেষ শটটি তিনি সেভ করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টাইব্রেকারের শুরুটা অবশ্য বাংলাদেশের ভালো হয়নি। দলের হয়ে প্রথম শট নেওয়া সুরভী আকন্দ প্রীতি মিস করেন। তার শট ঠেকিয়ে দেয় ভারতের গোলরক্ষক। টাইব্রেকারের জন্যই ভারতীয় কোচ ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে গোলরক্ষক পরিবর্তন করেন। ভারত প্রথম শটে গোল করলে বাংলাদেশ পিছিয়ে পড়ে।

ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান গোলরক্ষক ইয়ারজান বেগম। অন্যদিকে মারিয়াম ও থুইনি মারমা গোল করলে বাংলাদেশ ২-১ এ লিড পায়। ভারত চতুর্থ শটে গোল করলে স্কোরলাইনে আবারও সমতা হয়। বাংলাদেশের পঞ্চম শটে সাথী মুন্ডা গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক ভারতের শেষ শট সেভ করায় ৩-২ গোলে জেতে বাংলাদেশ।

নির্ধারিত সময়ের প্রথমার্ধে ভারত ম্যাচে লিড নেয়। প্রথমার্ধে বাংলাদেশ সেভাবে খেলতে পারেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খেলায় সমতা আনে। আর গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত