শ্রীলংকার বিপক্ষে উত্তাপের ওয়ানডে সিরিজ শুরু আজ
ছবি: ফাইল ফটো
টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনা শেষ। এবার ওয়ানডের উত্তাপ নিয়ে আসছে বাংলাদেশ ও শ্রীলংকা সিরিজ। আজ বুধবার (১৩ মার্চ) প্রথম ওয়ানডেতে লড়বে দুই দেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে ফেভারিট হয়েও, টি-টোয়েন্টি সিরিজে হেরেছে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ জয়ের সুযোগই শুধু হারায় নি, প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি সিরিজেও পরাজিত বাংলাদেশ। এবার নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে মাঠে নামছে নাজমুল শান্ত বাহিনী।
গত বছর বিশ্বকাপের ব্যর্থতার পর নিউজিল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। সেখানে প্রথম দুই ম্যাচে হারলেও, তৃতীয় ওয়ানডে জিতেছে। যা কিউইল্যান্ডে টাইগারদের প্রথম ওয়ানডে জয়। সেই ম্যাচেও নেতৃত্ব ছিলেন নাজমুল শান্ত। সেই জয়ের স্মৃতি নিয়েই লংকানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে স্বাগতিকরা। যদিও গত বিশ্বকাপেও শ্রীলংকার বিপক্ষে জিতেছে বাংলাদেশ।
বিভি/এমআর













মন্তব্য করুন: