ডিপিএলে তানভীরের চমক, আবাহনীর বড় জয়
ঢাকা প্রিমিয়ার লিগ- ডিপিএলে তানভীর ইসলামের বোলিং নৈপূণ্যে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী। ফতুল্লায় তানভীরের ফাইফারে ব্রাদার্সকে ৭১ রানে অলআউট করে, ১২ ওভার ৩ বলেই জয় নিশ্চিত করেছে আবাহনী।
বুধবার (২০ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের শুরুটা ভালই হয়েছিলো। উদ্বোধনী জুটিতে ৪০ বলে ৩৪ রান তুলে চ্যালেঞ্জিং স্কোরের সম্ভবনা জাগিয়েছিলো গোপিবাগের দলটি। কিন্তু সপ্তম ওভারে বোলিংয়ে এসে, স্পিন ঘূর্নিতে ব্রাদাসের বড় ইনিংসের ভীত নাড়িয়ে দেন তানভীর।
৬ ওভার বোলিং করে ৭ রান দিয়ে ৫ উইকেট, তাতে ব্রাদার্স ২২ ওভারেই ৭১ রানে অলআউট। ব্রাদাসের্র পক্ষে একমাত্র ব্যাটার রহমতউল্লাহ আলি ৩ ছক্কায় ৩৫ রান করেছেন। আর কোন ব্যাটারই ডাবল ফিগারে পৌঁছাতে পারেনি।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় আবাহনী। ২ রান করে বিদায় নেন সাব্বির হোসেন। অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করে নাঈম শেখ ৩২ বলে করেছেন ৩০ রান। এরপর আফিফ হোসেনের অপরাজিত ২৩ এবং এনামুল হক বিজয়ের অপরাজিত ৭ রানে; টানা চতুর্থ জয় নিশ্চিত করে আবাহনী।
এদিকে জন্মদিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন তামিম ইকবাল এবং হাফসেঞ্চুরি করে রূপগঞ্জ টাইগার্স এর বিপক্ষে ৮ উইকেটে জয় এনে দেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। বিকেএসপিতে রূপগঞ্জ ১৩২ রানে অলআউট হলে, ওপেনিং জুটিতে তামিম ও পারভেজ ইমন ১১৮ রান তোলে দলের জয় নিশ্চিত করেন। তামিম ৬৭ এবং ইমন করেছেন ৫০ রান।
বিভি/এজেড













মন্তব্য করুন: