বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া
মিরপুরে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ফিল্ডিং নিয়ে অজিদের চেপে ধরেছে টাইগ্রেসরা। শেষ খবর পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৬৭ রান।
স্পিনে দুর্বল অস্ট্রেলিয়া। তাদেরকে স্পিনে ঘায়েল করার পরিকল্পনায় টস জিতে ফিল্ডিং বেছে নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলদানা। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়কের আস্থার প্রতিদান দেন অফ স্পিনার সুলতানা খাতুন। স্কোর বোর্ডে দলের সংগ্রহ ৬ রান রেখে সুলতানার স্পিনে বোল্ড হয়ে যান ফোবি লিটচিফিল্ড। কোনো রান করতে পারেননি অজি ওপেনার।
এলিসি পেরি এসে দুই রান করে আউট হন। দলীয় ২১ রানে তাকেও ফেরত পাঠান সুলতানা। এতোক্ষণ এক প্রান্ত ধরে রাখা অধিনায়ক আলিসা হিলি ফেরন ২৪ করে। তাকে আউট করেন স্ট্রাইক পেসার মারুফা আক্তার।
বেথ মুনি ও টাহিলা ম্যাকগ্রাথ তিন উইকেটে ২৭ রান ৪৮-এ নেওয়ার পর অজি শিবিরে চতুর্থ আঘাত স্বাগতিকদের। ম্যাকগ্রাথকে ৯ রানে ফেরত পাঠান বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।
বিভি/রিসি













মন্তব্য করুন: