• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো মিউনিখ প্রথম লেগ কোয়ার্টার ফাইনাল

প্রকাশিত: ১৩:৩৬, ১০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো মিউনিখ প্রথম লেগ কোয়ার্টার ফাইনাল

রোমাঞ্চকর ড্র'য়ে শেষ হলো আর্সেনাল-বায়ার্ন মিউনিখ প্রথম লেগ কোয়ার্টার ফাইনাল। ঘরের মাঠে এগিয়ে গিয়ে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার দ্বিতীয় গোল পায় গানাররা। সেমিফাইনালের টিকিট নিতে আগামী বুধবার বায়ার্নের মাঠে ফের মুখোমুখি হবে দুই দল। 

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বল দখল ও আক্রমণে বায়ার্নকে পেছনে ফেলা আর্সেনাল দ্বাদশ মিনিটে এগিয়ে যায়। বেন হোয়াইটের দারুণ পাসে বুকায়ো সাকা নিখুঁত বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন। তবে লিড নেওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি গানারদের। ১৮ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াসের মাঝমাঠে বাড়ানো ভুল পাস থেকে সের্গে জিনাব্রি বল পেয়ে দুর্দান্ত স্লাইডে জাল খুঁজে নেন। 

রক্ষণের আরেকটা ভুলে ৩২ মিনিটে পিছিয়ে পড়ে মিকেল আর্তেতার দল। হ্যারি কেইন সফল স্পট কিক নিয়ে আর্সেনালের বিপক্ষে ১৫তম গোলের স্বাদ নেন। দ্বিতীয়ার্ধে যথারীতি আক্রমণে থাকে গানাররা। পাল্টা আক্রমণে স্বাগতিকদের রক্ষণকে ব্যস্ত রাখে থমাস টুখেলের দল। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত