মুসলিমদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ছবি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ঈদ উল ফিতরে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলের মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপে রঙিন ক্যারিয়ার শেষ করে রোনাল্ডো এখন খেলছেন সৌদি আরবে। প্রো লিগের দল আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন পর্তুগীজ এই তারকা।
আল নাসেরের এই ফুটবলার ঈদ উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের জোব্বা পরিহিত হাস্যোজ্জ্বল এক ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক! বিশেষ এই দিনে সবার জন্য আনন্দ, শান্তি এবং সুখ কামনা করছি।’
এদিকে ঈদের শুভেচ্ছা জানালেও নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন রোনাল্ডো। সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আল নাসেরকে। সেই ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সিআরসেভেনকে। টাচলাইনে বল সংগ্রহ করার সময় প্রতিপক্ষের ফুটবলারকে কনুই দিয়ে ঢুস মেরে ফেলে দিয়েছিলেন তিনি। রেফারি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছেন।
রেফারির এমন অভিযোগের কারণে এবার শাস্তি পেতে চলেছেন রোনাল্ডো। সৌদি আরবের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনাল্ডো। সূত্র: এক্স
বিভি/এমআর













মন্তব্য করুন: