• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কোয়ার্টার ফাইনালেই বিদায়ের শঙ্কায় লিভারপুল

প্রকাশিত: ১৩:২৫, ১২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
কোয়ার্টার ফাইনালেই বিদায়ের শঙ্কায় লিভারপুল

ঘরের মাঠে আতালান্তার কাছে বিধ্বস্ত হয়ে উয়েফা ইউরোপা লিগ থেকে কোয়ার্টার ফাইনালে বিদায়ের শঙ্কায় পড়েছে লিভারপুল। বৃহস্পতিবার (১২ এপ্রিল) অ্যানফিল্ডে ইতালিয়ান ক্লাবটি ৩-০ গোলে হারায় ইংলিশ জায়ান্টদের। 

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করার হতাশা নিয়েই এদিন ইউরোপা লিগের ম্যাচটি খেলতে নামে লিভারপুল। আগের ম্যাচ থেকে ছয় পরিবর্তন নিয়ে চেনা আঙ্গিনায় শুরুটাও ভালো হয় স্বাগতিকদের। তবে ৩৮ মিনিটে গোল হজমের পর খেই হারায় ইয়োর্গেন ক্লপের দল। আতালান্তার গোলদাতা ইতালিয়ান স্ট্রাইকার জিয়ানলুকা শামাকা। 
প্রথমার্ধে এই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে মোহামেদ সালাহ, দমিনিক সোবোসলাইদের বদলি করে লুইস দিয়াস, দিয়েগো জোতাদের নামান লিভারপুল কোচ। সালাহর একটি গোল অফসাইডে বাতিল হয়। এই পরিবর্তনে লাভ তো হয়ইনি, বরং আরও দুই গোল হজম করে বড় হারে মাঠ ছাড়তে হয় প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে থাকা দলটিকে। 

৬০ মিনিটে শামাকা ব্যবধান দ্বিগুন করার পর ৮৩ মিনিটে জার্মান মিডফিল্ডার মারিও পাসালিক স্কোরলাইন ৩-০ করেন। এই হারে আগামী মঙ্গলবার আতালান্তার মাঠে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ লড়াই লিভারপুলের জন্য নিঃসন্দেহেই আরও কঠিন হয়ে গেলো।  

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত